Learn With R@mjan

Learn With R@mjan

Header Ads

LightBlog

Breaking

এই ব্লগ পেজে আসার জন্য আপনাকে স্বাগতম

Wednesday, January 30, 2019

Fiverr এ কেন Buyer Request পাচ্ছেন না?

January 30, 2019 0

****ফাইবারে আপনি সফল হবেনই**** 

আসুন জেনে নিই Fiverr এ আমরা কেন Buyer Request পাচ্ছি না। আমি যদি নতুন হয়ে Buyer Request পাই তাহলে আপনি কেন পাবেন না। এখন আমি প্রতিদিন ১০টি করে Buyer Request পাঠাই। 
দয়া করে একবার ঘুরে আসুন : Click 
প্রথমত ফাইভারে একাউন্ট খোলার আগে আপনাকে কাজ জানতে হবে। যেকোনো কাজই হক না কেনো সেটা আপনাকে জানতে হবে। ফাইভারে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। ফাইভারে গেলেই জানতে পারবেন। যারা গিগ তৈরি করেছেন কিন্তু Buyer Request পাচ্ছেন না মূলত তাদের জন্যই আমার আজকের এই লেখা । আপনারা সব সময় ধর্যসহকারে লেগে থাকেন অবশ্যই Buyer Request পাবেন। আমি আমার কথা বলি, আমি ২৪ ঘন্টায় ফাইভারে থাকি এবং ৫ মিনিট পর পর Buyer Request চেক করি। এবং দিনে ৩ বার করে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, গুগল+ ও পিনটারেস্ট এ আমার গিগ গুলো শেয়ার করি যাতে আমার গিগ গুলো একটা ভালো রিভিউ পাই। আর গিগ গুলো যত রিভিও পাবে আপনার গিগ তত সবার উপরে যাবে। আপনাকে প্রথমত কমপক্ষে ৪টা গিগ তৈরি করতে হবে।তাহলে আপনি অতি সহযে Buyer Request পাবেন। শুধু গিগ তৈরি করলেই হবে না আপনাকে প্রতিদিন মার্কেটিং করতে হবে।


আসুন এবার জেনে নিই কি কি উপায়ে মার্কেটিং করা যায়। 
আমার মতে নতুন দের জন্য ফাইভার হচ্ছে স্বপ্ন পূরণের এবং আত্মবিশ্বাসী হওয়ার মার্কেটপ্লেস। এখানে অনেক সুযোগ আছে নতুনদের কাজ পাওয়ার।আবার অনেকেই গিগ তৈরী করাছেন । কিন্তু গিগ সেল হচ্ছে না।আমি আজকে আপনাদের কে ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে এবং গিগ কিভাবে সেল করাবেন সে সম্পর্কে যানাব। 

 মার্কেটিং পলেসিঃ- 
 ============  
প্রচুর মানুষকে গিগটির লিংকে ক্লিক করানোর জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে।কারন যখন অনেক মানুষ গিগ টি সম্পর্কে যানবে এবং গিগটির লিংকে ক্লিক করবে তখন সার্চের প্রথম দিকে আপনার গিগটিকে পাওয়া যাবে এবং বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে। 
সোশ্যাল মিডিয়ার ব্যবহারঃ গিগটিকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে -ফেসবুক,গুগল প্লাস, টুইটার, লিংকডিন, রেডিট ,ইনস্টাগ্রাম ইত্যাদি শেয়ার করতে হবে।কারন বর্তমানে মার্কেট প্লেসে কাজ করতে সবচেয়ে বেশি প্রয়োজন সোশ্যাল মিডিয়ার প্রয়োগ । সোশ্যাল মিডিয়া যথাযত ব্যাবহার করতে জানলে আপনাকে আর খালি হাতে বসে থাকতে হবে না।  
কোন কোন সোশ্যাল মিডিয়ার কি ভাবে ব্যাবহার কার যায়ঃ 
================================= 
 ফেসবুক: ফেসবুকের মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে- 
• ফাইভার রিলেটেড যত গুল গ্রুপ ও পেজ পাবেন সবগুলোর সাহে যুক্ত হন।
• আপনার গিগ টি যে সব গ্রুপ ও পেজ এর মেম্বারদের প্রয়োজন তাদের সাথেও যুক্ত হন। 
• প্রতিদিন গ্রুপ ও পেজে ৩টি থেকে ৪ টি করে পোস্ট করতে হবে। 
• কেউ কমেন্ট করলে সে গুলো মনিটরিং করতে হবে এবং প্রয়োজন হলে উত্তর দিতে হবে 

টুইটারঃ টুইটারএর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে- 
• প্রতিদিন ৫-৬টা করে টুইট করতে হবে। 
 • ৩-৫ টা সার্ভিস রিলেটেড টুইটকে রিটুইট করতে হবে। 
• অবশ্যই কোন পোস্টের ক্ষেত্রে কিংবা কমেন্টের ক্ষেত্রে #hashtags ব্যবহার করুন। 

 গুগল প্লাসঃ গুগল প্লাস এর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে- 
• প্রতিদিন ৩-৪টি করে পোস্ট করুন। 
 • রিলেটেড কনটেন্টে কমেণ্ড করুন। 
• রিলেটেড ইন্ড্রাষ্ট্রির কানেকশন বৃদ্ধির জন্য সার্কেল ব্যবহার করুন। 
• নিজের সার্কেলে সপ্তাহে ১০জন করে লোক যুক্ত করুন। 

 লিংকডিনঃ লিংকডিন এর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে- 
• প্রতিদিন ২-৩টি করে পোস্ট আপডেট দিন 
• প্রতিদিন ৩টি করে পোস্টে লাইক এবং কমেন্ট করুন 
• সপ্তাহে ৫জন নতুন কোন ব্যক্তির সাথে যুক্ত হতে হবে 

 ইনস্টাগ্রামঃ ইনস্টাগ্রাম এর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে- 
• প্রতিদিন ২-৩টি করে গিগ রিলেটেড ইমেজ পোস্ট করুন। 

 আপনি যদি আপনার গিগকে আরো উপরে তুলতে চান তাহলে আপনাকে একটা ব্লগ পেজ খুলতে হবে এবং বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে পোষ্ট করতে হবে। এবং সেখানে আপনার লিঙ্ক গুলো যোগ করে দিবেন। আর একটা ইউটুব চ্যানেল খুলতে হবে। সেখানেও আপনি মার্কেটিং করতে পারেন। কারণ ইউটুব ও ব্লগ পেজ এই দুইটি সারা ওয়ার্ল্ডে পৌছে দিতে সক্ষম। 
 সামনে আরো কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। লেখায় কোনো ভুল বা ওয়ার্ড ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 
 যদি কথাগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইকে একটা ক্লিক করুন-

Friday, November 17, 2017

1-50 Phrases Videos Part 1

November 17, 2017 0
1-50 Phrases Videos Part 1

English Learning

আপনাদের সামনে ৫০টি ফ্রেজ তুলে ধরছি যা আপনাদের চলার পথে সব সময় কাজে লাগবে। 
আপনারা মাত্র ৯ মেগাবাইটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Download link = 1-50 Phrases Videos Part-1




Thursday, October 5, 2017

বগুড়া সাত মাথায় রিক্সা গুড়িয়ে দেওয়া হচ্ছে

October 05, 2017 0
বগুড়া শহরের যানজট নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে পুলিশ-ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যাটারিচালিত রিকশার বিক্রয়কেন্দ্রে (শোরুম) অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার নির্বাহী হাকিম ফারহানাজের নেতৃত্বে শহরের সূত্রাপুর এলাকার গোহাইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সাতটি বিক্রয়কেন্দ্রে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে আগেই সটকে পড়েন মালিকেরা। পরে নির্বাহী হাকিমের নির্দেশে তালাবদ্ধ সাতটি বিক্রয়কেন্দ্র সিলগালা করে দেওয়া হয়। এর আগে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার শহরের সাতমাথায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ১৭টি অটোরিকশা আটকের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পৌর মেয়র মাহবুবর রহমানের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ হালিমুন রাজীব।
এ অভিযানের সময় ক্ষতিগ্রস্ত চালকেরা প্রশ্ন তোলেন, শহরের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রতিদিন বিপুল পরিমাণ রিকশা কেনাবেচা হলেও সেখানে অভিযান না দিয়ে শুধু চালকদের কাছ থেকে রিকশা জব্দ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।


গতকাল দুপুরে যখন বুলডোজার দিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল এ দৃশ্য দেখে তখন পাশে ডুকরে ডুকরে কাঁদছিলেন চালকেরা। এসব চালকের বেশির ভাগই সংসার চালানোর অবলম্বন ছিল এই রিকশা। অনেকে ধারদেনা করে ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয় করে রিকশা কেনেন। তাঁরা এসব গুঁড়িয়ে দেওয়ার সময় অনেক কাকুতিমিনতি করে সেগুলো না ভেঙে ফেলার জন্য।
গতকাল রিকশা ভেঙে ফেলার পর সমালোচনার মুখে আজকের এ অভিযান। তবে অভিযানে অংশ নেওয়া বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী হাকিমের নেতৃত্বে চালানো এ অভিযানের খবর পেয়ে দোকানে তালা ঝুলিয়ে সটকে পড়েন বিক্রেতারা।
ব্যাটারিচালিত রিকশা বিক্রির সঙ্গে জড়িত শহরের গোহাইল সড়কের একটি বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রফিক বলেন, ব্যাটারিচালিত রিকশা তৈরি, বিক্রয় ও চালানোর সঙ্গে বহু মানুষের জীবনজীবিকা জড়িত। এই রিকশা শহরে চলাচল ও বিক্রয় নিষিদ্ধ করা হলে অনেক মানুষ পথে বসবে।


#কপি, প্রথম আলো

Sunday, October 1, 2017

আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট

October 01, 2017 0

আপনাদের মনের ভিতর কিছু প্রশ্ন থাকে যে, রুটিন কবে দিবে? রুটিন পরিবর্তন হইছে কিনা? রেজাল্ট কবে দিবে? এডমিট কবে দিবে? অনার্স ভর্তির রেজাল্ট কবে দিবে? ফরম ফিলাপ কবে থেকে শুরু হবে? কাগজ জমা দিতে কি কি লাগবে?
কিন্তু একবার ভেবে দেখেছেন এর সব উত্তর আপনার হাতের কাছেই থাকে, শুধু একটু কষ্ট করলেই খুজে পাবেন, নিজের চোখে দেখে তখন আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু দেখি যে আপনারা সব সময় অন্যের উপর নির্ভর হয়ে থাকেন।
িন্তু কেন?
মনে করেন আপনার জরুরি ভাবে একটি তথ্য জানার দরকার, তখন যদি কেউ জানানোর না থাকে তখন কি করবেন? মনে করেন একজন তথ্য দিলো কিন্তু আপনার মনে সন্দেহ হচ্ছে এটি সঠিক তথ্য না, তখন কি করবেন?
আর কতদিন এভাবে প্রশ্ন করবেন?
আর কতদিন অন্যের উপর নির্ভর করে থাকবেন?
আর কতদিন নিজেই নিজে পিছিয়ে থাকবেন?
আপনারা কি চাননা নিজে কিছু খুজে বের করি?
==============================
আজ আপনাদের কিছু লিঙ্ক দিচ্ছি যাতে আপনারা নিজেরাই যেকোনো তথ্য নোটিশ খুজে বের করতে পারেন-
-----------------------------
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট লিঙ্ক-
http://www.nu.edu.bd/
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ লিঙ্ক-
http://www.nu.edu.bd/home/index.php?option=com_content&view=category&id=107&Itemid=2337
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজাল্ট লিঙ্ক-
http://www.nu.edu.bd/results/
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি লিঙ্ক-
http://app1.nu.edu.bd/
***যদি কারো অন্য কোনো লিঙ্ক লাগে তাহলে জানাবেন***
============================
০২ অক্টোবর অনার্স (২০১৭-২০১৮) সেসনের ভর্তির রেজাল্ট দিবে,
বিকাল ৪.০০টার পর যে কোন মোবাইল থেকে (NU>>ATHN>>Admission Roll) টাইপ করে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে।
আর অনলাইনে ভর্তির রেজাল্ট দিবে রাত ৯.০০টার পর। তার একটি ওয়েব লিঙ্ক দিয়ে দিলাম,
Hon's Login- http://app8.nu.edu.bd/nu-web/applicantLogin.action
#ভর্তি শুরু ০২ অক্টোবর থেকে ১০ শে অক্টোবরে শেষ হবে।
আর একটা কথা- ভর্তির কাগজ জমা দেওয়ার পর কলেজ থেকে sms দেই, তবে সব কলেজ থেকে sms দেইনা, তাই টেনশন করার কোনো কারণ নেই, তারা আপনার কাগজ জমা হয়ে গেছে। যদি নিজ চোখে দেখতে চান তাহলে http://app8.nu.edu.bd/nu-web/applicantLogin.action… এই লিঙ্কে ঢুকে ভর্তি রোল ও পিন নম্বর দিয়ে প্রবেশ করুন। তাহলেই দেখতে পাবেন আপনার কাগজ জমা নিয়েছে কিনা। ok
===========================
আর অনার্স ১ম বর্ষ (২০১৬-২০১৭) পরীক্ষার এডমিট কার্ড কলেজে চলে এসেছে, আপনারা পরীক্ষার ৩দিন আগ থেকে কলেজে গিয়ে এডমিট কার্ড নিতে পারবেন। কোনো টাকা লাগবেনা, সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।
==================
ধন্যবাদ, সবাই ভালো থাকুন
==================