****ফাইবারে আপনি সফল হবেনই****
আসুন জেনে নিই Fiverr এ আমরা কেন Buyer Request পাচ্ছি না। আমি যদি নতুন হয়ে Buyer Request পাই তাহলে আপনি কেন পাবেন না। এখন আমি প্রতিদিন ১০টি করে Buyer Request পাঠাই।
দয়া করে একবার ঘুরে আসুন : Click
প্রথমত ফাইভারে একাউন্ট খোলার আগে আপনাকে কাজ জানতে হবে। যেকোনো কাজই হক না কেনো সেটা আপনাকে জানতে হবে। ফাইভারে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। ফাইভারে গেলেই জানতে পারবেন।
যারা গিগ তৈরি করেছেন কিন্তু Buyer Request পাচ্ছেন না মূলত তাদের জন্যই আমার আজকের এই লেখা । আপনারা সব সময় ধর্যসহকারে লেগে থাকেন অবশ্যই Buyer Request পাবেন। আমি আমার কথা বলি, আমি ২৪ ঘন্টায় ফাইভারে থাকি এবং ৫ মিনিট পর পর Buyer Request চেক করি। এবং দিনে ৩ বার করে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, গুগল+ ও পিনটারেস্ট এ আমার গিগ গুলো শেয়ার করি যাতে আমার গিগ গুলো একটা ভালো রিভিউ পাই। আর গিগ গুলো যত রিভিও পাবে আপনার গিগ তত সবার উপরে যাবে।
আপনাকে প্রথমত কমপক্ষে ৪টা গিগ তৈরি করতে হবে।তাহলে আপনি অতি সহযে Buyer Request পাবেন। শুধু গিগ তৈরি করলেই হবে না আপনাকে প্রতিদিন মার্কেটিং করতে হবে।
আসুন এবার জেনে নিই কি কি উপায়ে মার্কেটিং করা যায়।
আমার মতে নতুন দের জন্য ফাইভার হচ্ছে স্বপ্ন পূরণের এবং আত্মবিশ্বাসী হওয়ার মার্কেটপ্লেস। এখানে অনেক সুযোগ আছে নতুনদের কাজ পাওয়ার।আবার অনেকেই গিগ তৈরী করাছেন । কিন্তু গিগ সেল হচ্ছে না।আমি আজকে আপনাদের কে ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে এবং গিগ কিভাবে সেল করাবেন সে সম্পর্কে যানাব।
মার্কেটিং পলেসিঃ-
============
প্রচুর মানুষকে গিগটির লিংকে ক্লিক করানোর জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে।কারন যখন অনেক মানুষ গিগ টি সম্পর্কে যানবে এবং গিগটির লিংকে ক্লিক করবে তখন সার্চের প্রথম দিকে আপনার গিগটিকে পাওয়া যাবে এবং বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে।
সোশ্যাল মিডিয়ার ব্যবহারঃ
গিগটিকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে -ফেসবুক,গুগল প্লাস, টুইটার, লিংকডিন, রেডিট ,ইনস্টাগ্রাম ইত্যাদি শেয়ার করতে হবে।কারন বর্তমানে মার্কেট প্লেসে কাজ করতে সবচেয়ে বেশি প্রয়োজন সোশ্যাল মিডিয়ার প্রয়োগ । সোশ্যাল মিডিয়া যথাযত ব্যাবহার করতে জানলে আপনাকে আর খালি হাতে বসে থাকতে হবে না।
কোন কোন সোশ্যাল মিডিয়ার কি ভাবে ব্যাবহার কার যায়ঃ
=================================
ফেসবুক: ফেসবুকের মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে-
• ফাইভার রিলেটেড যত গুল গ্রুপ ও পেজ পাবেন সবগুলোর সাহে যুক্ত হন।
• আপনার গিগ টি যে সব গ্রুপ ও পেজ এর মেম্বারদের প্রয়োজন তাদের সাথেও যুক্ত হন।
• প্রতিদিন গ্রুপ ও পেজে ৩টি থেকে ৪ টি করে পোস্ট করতে হবে।
• কেউ কমেন্ট করলে সে গুলো মনিটরিং করতে হবে এবং প্রয়োজন হলে উত্তর দিতে হবে
টুইটারঃ টুইটারএর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে-
• প্রতিদিন ৫-৬টা করে টুইট করতে হবে।
• ৩-৫ টা সার্ভিস রিলেটেড টুইটকে রিটুইট করতে হবে।
• অবশ্যই কোন পোস্টের ক্ষেত্রে কিংবা কমেন্টের ক্ষেত্রে #hashtags ব্যবহার করুন।
গুগল প্লাসঃ গুগল প্লাস এর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে-
• প্রতিদিন ৩-৪টি করে পোস্ট করুন।
• রিলেটেড কনটেন্টে কমেণ্ড করুন।
• রিলেটেড ইন্ড্রাষ্ট্রির কানেকশন বৃদ্ধির জন্য সার্কেল ব্যবহার করুন।
• নিজের সার্কেলে সপ্তাহে ১০জন করে লোক যুক্ত করুন।
লিংকডিনঃ লিংকডিন এর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে-
• প্রতিদিন ২-৩টি করে পোস্ট আপডেট দিন
• প্রতিদিন ৩টি করে পোস্টে লাইক এবং কমেন্ট করুন
• সপ্তাহে ৫জন নতুন কোন ব্যক্তির সাথে যুক্ত হতে হবে
ইনস্টাগ্রামঃ ইনস্টাগ্রাম এর মাধ্যমে আপনার গিগ কে পরিচিতি বারাতে চাইলে যেকাজ টি করতে হবে-
• প্রতিদিন ২-৩টি করে গিগ রিলেটেড ইমেজ পোস্ট করুন।
আপনি যদি আপনার গিগকে আরো উপরে তুলতে চান তাহলে আপনাকে একটা ব্লগ পেজ খুলতে হবে এবং বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে পোষ্ট করতে হবে। এবং সেখানে আপনার লিঙ্ক গুলো যোগ করে দিবেন। আর একটা ইউটুব চ্যানেল খুলতে হবে। সেখানেও আপনি মার্কেটিং করতে পারেন। কারণ ইউটুব ও ব্লগ পেজ এই দুইটি সারা ওয়ার্ল্ডে পৌছে দিতে সক্ষম।
সামনে আরো কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। লেখায় কোনো ভুল বা ওয়ার্ড ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যদি কথাগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইকে একটা ক্লিক করুন-


No comments:
Post a Comment